
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে তাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও পরিবার নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মা-ছেলের একটি ভিডিও।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটির একটি রিল শেয়ার করেন বুবলী। ভিডিওতে দেখা যায়, মা-ছেলে মজার মুহূর্ত কাটাচ্ছেন, আর সেই ভিডিও ধারণ করছেন শাকিব খান নিজেই। যদিও ক্যামেরায় শাকিবকে দেখা যায়নি, তবে তার কণ্ঠ শোনা গেছে। ছেলেকে আদর করে "সুপারস্টার" বলে ডাকতে শোনা যায় তাকে।
ভিডিওতে শেহজাদ ক্যামেরার দিকে পোজ দেওয়ার চেষ্টা করলেও, বুঝতে পারেনি যে আসলে ভিডিও হচ্ছে। ক্যাপশনে বুবলী লিখেছেন, “লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যারের ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।”
মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা খুশি হয়ে তাদের প্রতি ভালোবাসা জানাতে থাকেন।
উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। পরবর্তীতে তাদের সংসারে আসে ছেলে শেহজাদ খান বীর। তবে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসে অনেক পরে। সম্পর্কের ফাটল নিয়ে নানা গুঞ্জন থাকলেও সম্প্রতি একসঙ্গে তাদের দেখা যাচ্ছে বারবার, যা ভক্তদের আনন্দিত করছে।
গাজীপুর নিউজ 24
আপনাদের যে কোনো নিউজ, বিজ্ঞাপন ও মতামত জানাতে যোগাযোগ করুন-
মোবাইল: 01913-891217 Email:- gazipurnews24bd.com@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ www.gazipurnews24bd.com