
গাজীপুর প্রতিনিধি ■ শায়লা খান
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা বাজারস্থ জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদফতর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই প্রশিক্ষণ কোর্সে মেধাভিত্তিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ রাখা হয়েছে।
কোর্সের মেয়াদ তিন মাস। এতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাকসেস, কম্পিউটার হার্ডওয়্যার ও বেসিক ইন্টারনেটের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। আসন সংখ্যা ৬০টি, যার মধ্যে ছেলে ৩০ জন ও মেয়ে ৩০ জন ভর্তির সুযোগ পাবেন। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১,৮৭৫ টাকা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হবে।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জে.এস.সি পাশ এবং বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং দুটি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।
যোগাযোগের ঠিকানা:
জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার, সালনা বাজার, গাজীপুর সিটি কর্পোরেশন।
📞 মোবাইল: 01730-683333
📍 লোকেশন: Google Map https://maps.app.goo.gl/7j3yFCC2SnBTxSQd8
👉 ভর্তির জন্য নিচে দেওয়া Google লিংকে ক্লিক করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং ভর্তি নিশ্চিত করতে হবে।
🔗 ভর্তি ফর্ম পূরণ করতে নিচের লিংকে ক্লিক করুন। https://forms.gle/vAa2iZpHU1NqtGCZ8