1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৩|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ।

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৭, ২০২৬,
  • 35 Time View

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর: মাহমুদা সরকার গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর মহানগরের নবগঠিত কমিটিতে জনাব আতাউর রহমান সভাপতি এবং খান জাহিদুল ইসলাম নিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউলতিয়া সাংগঠনিক থানার আহ্বায়ক জনাব মোঃ রফিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাউলতিয়া সাংগঠনিক থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাধন এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম।
নবনির্বাচিত দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে গাজীপুর মহানগর কৃষক দল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে গাজীপুর মহানগর কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান হবে। কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠন আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
কাউলতিয়া সাংগঠনিক থানার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আতাউর রহমান ও খান জাহিদুল ইসলাম নিপুর মতো অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে গাজীপুর মহানগর কৃষক দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত হবে। আমরা তাঁদের সর্বাত্মক সহযোগিতা করব এবং তৃণমূলকে আরও সুসংগঠিত করতে একসঙ্গে কাজ করব।”
এ সময় উপস্থিত নেতারা নবগঠিত কমিটির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু-এর সফল নেতৃত্ব কামনা করেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ আবুল কালাম। তিনি নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com