1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। - gazipurnews24bd
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৭|
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা। গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।

গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 278 Time View

নিজস্ব প্রতিবেদক, শুভ

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের মৈশানবাড়ি বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজ-এ দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ রাসেল রানা। তিনি তার বক্তব্যে বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার উপর। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে ভালো ফলাফল করে আসছে, তা নিঃসন্দেহে গাজীপুরের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোবারক উল্লাহ তার বক্তব্যে বলেন, “২০০৬ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং একজন আদর্শ মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই প্রতিবছর এই প্রতিষ্ঠান ২০ নং ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে। বিশেষ করে পঞ্চম ও দশম শ্রেণীর ফলাফল অত্যন্ত উল্লেখযোগ্য।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।

বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজ গাজীপুর অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। সুশৃঙ্খল পরিবেশ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং নিয়মিত ভালো ফলাফলের কারণে এটি অভিভাবকদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com