
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতির বার্তা। পুরাতনের সকল গ্লানি ভুলে নতুন উদ্যমে আমরা এগিয়ে যাবো—এই প্রত্যাশাই করি।”
তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। নতুন বছরের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে—এই কামনাও ব্যক্ত করেন তিনি।
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি ২৩নং ওয়ার্ডসহ দেশবাসীর সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করেন।
🎉 শুভ নববর্ষ ১৪৩৩!
সবার জীবন হোক আনন্দময় ও সমৃদ্ধিতে ভরপুর।