1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। - gazipurnews24bd
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৭|
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা। গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 236 Time View

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ রাসেল রানা দেশবাসীসহ গাজীপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গাজীপুর নিউজ ২৪ এর মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতির প্রাণের উৎসব। পুরাতন বছরের সকল দুঃখ, কষ্ট ও গ্লানি ভুলে নতুন বছরের আগমনে আমরা যেন নতুন উদ্যমে, নতুন আশায় জীবনকে সাজাতে পারি—এই প্রত্যাশাই করছি।”

তিনি আরও বলেন, “এই নববর্ষে আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত সমাজ গঠনে কাজ করব। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের প্রিয় এলাকাকে এগিয়ে নিতে হবে।”

জনাব রাসেল রানা গাজীপুরের ২০ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সবসময় পাশে থাকতে চাই। সুখে-দুঃখে, বিপদে-আপদে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। নতুন বছরে আমরা সবাই মিলে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তুলবো—এই অঙ্গীকার করছি।”

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “শুভ নববর্ষ—১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সুখ ও সফলতা।”

🎉 শুভ নববর্ষ! 🎉

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com