1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুরে শাহ্ সূফী মোহাম্মদ জয়নাল আবেদীন দরবেশ (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ওরশ সম্পন্ন - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৭|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুরে শাহ্ সূফী মোহাম্মদ জয়নাল আবেদীন দরবেশ (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ওরশ সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
  • 741 Time View

টঙ্গী–গাজীপুর প্রতিনিধি: মোঃ মানিক হোসেন বিজয়
গাজীপুর মহানগরের মিলগেট এলাকায় অবস্থিত বিশ্ব শাহী দরবার শরীফ খানকা শরীফের প্রতিষ্ঠাতা খাদেম, প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শাহ্ সূফী মোহাম্মদ জয়নাল আবেদীন দরবেশ (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ওরশ ও মিলাদ মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ ২ জানুয়ারি, শুক্রবার, বাদ জুম্মা আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে এই আধ্যাত্মিক সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

গত দুই দিন ধরে খানকা শরীফ প্রাঙ্গণে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—পবিত্র কুরআন খতম, জিকির-আজকার, শানে মোস্তফা (সা.) ও মোর্শেদী গান, ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে বিষয়ভিত্তিক ওয়াজ ও নসিহত, পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দরবার শরীফের আওলাদ মোঃ নূরে আলম দুলাল, মোঃ জহিরুল ইসলামমোঃ মানিক হোসেন বিজয়। এছাড়াও মাহফিল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বর, মোঃ লিটন, মোঃ চাঁন মিয়া, মোঃ ইমনমোহাম্মদ জুয়েল

ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সালেহী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্ত ও আশেকানবৃন্দ অংশগ্রহণ করেন।

শুক্রবার বাদ জুম্মা এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে মরহুম শাহ্ সূফী মোহাম্মদ জয়নাল আবেদীন দরবেশ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com