1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুর সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল, মন্ত্রীবাড়ি শাখায় বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। - gazipurnews24bd
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:০১|
শিরোনামঃ
গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। গাজীপুর নিউজ ২৪-এর পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্তি উদযাপন। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মিলনমেলায় মুখর আনোয়ার হোসেন মডেল স্কুল এন্ড কলেজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিসা জালিয়াতি ও মানব পাচার চক্রের মুখোশ উন্মোচনে গিয়ে হামলার চেষ্টা ও হত্যার হুমকিতে সাংবাদিক নয়ন ও তার পরিবার। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি: বগুড়া–১ আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয়ক কমিটির দায়িত্ব পেলেন রায়হান রাহেল শাহীন ক্যাডেট স্কুল, সালনা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ডুয়েট এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের মতবিনিময়। টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক!

গাজীপুর সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল, মন্ত্রীবাড়ি শাখায় বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 626 Time View

গাজীপুর সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল, মন্ত্রীবাড়ি শাখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের সাফল্য ও বছরের পর বছর ধরে গড়ে ওঠা অর্জনকে স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত তরুণ জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এম মনজুরুল করিম রনি। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থলকে উদ্দীপনায় ভরিয়ে দেন।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর একে একে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, বক্তৃতা, কুইজ, খেলাধুলা এবং সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি রনি ভাইয়ের অনুপ্রেরণামূলক বক্তব্য- শিক্ষার্থীদের উদ্দেশ্যে এম মনজুরুল করিম রনি বলেন—

“শিক্ষাই জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমাদের প্রত্যেকের স্বপ্নই দেশের ভবিষ্যতকে বদলে দিতে পারে। আজ যে পুরস্কার তোমরা পেয়েছো—এটি শুধু অর্জন নয়, এটি একটি দায়িত্বও। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা এবং কঠোর পরিশ্রম—এই চার গুণ তোমাদের সারা জীবনের পথপ্রদর্শক হোক। আমি বিশ্বাস করি এই স্কুল থেকে আরও অনেক বুয়েটিয়ান, বুটেক্সিয়ান, ডাক্তার, বিজ্ঞানী এবং ভবিষ্যতের জাতীয় নেতা তৈরি হবে। তোমরাই দেশকে এগিয়ে নেবে নতুন উচ্চতায়।”

তার বক্তব্যে উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা অনুপ্রাণিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

স্কুলের গর্ব—বুয়েট ও বুটেক্সে চান্স পাওয়া দুই শিক্ষার্থী

গাজীপুর সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল, মন্ত্রীবাড়ি শাখার দুই প্রাক্তন শিক্ষার্থীর অসামান্য কৃতিত্ব অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়—

ফারহান জামি আলিফ — ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে বুয়েট (BUET)-এ চান্স পেয়েছে।

সাদিয়া হক মিম — উজ্জ্বল সাফল্যের মাধ্যমে বুটেক্স (BUTEX)-এ চান্স পেয়েছে।

তাদের এই অর্জন পুরো স্কুলকে গর্বিত করেছে এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:- বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবাই শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com