1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
ডুয়েট এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের মতবিনিময়। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৭|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

ডুয়েট এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের মতবিনিময়।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,
  • 782 Time View

গাজীপুর প্রতিনিধি:- ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তিন দফা দাবি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন ডুয়েট ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা কমিশনারের নিকট একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মতবিনিময়কালে ছাত্রদল নেতারা ডুয়েট সংলগ্ন এলাকায় চলমান নিরাপত্তা ঝুঁকি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরেন। তারা বলেন, পর্যাপ্ত পুলিশি নজরদারির অভাবে শিক্ষার্থীরা নিয়মিতভাবে হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন, যা শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— মাঝির খোলা রেল ক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে অচল থাকা পুলিশ বক্স দ্রুত সচল করা এবং পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা। পাশাপাশি ডুয়েটের প্রথম ও দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত রাত্রিকালীন পুলিশ টহল জোরদারের দাবি জানানো হয়।

এছাড়া গতকাল সন্ধ্যায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের জোর দাবি জানান ছাত্রদল নেতারা।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com