
মহসিন হোসেন, গাজীপুর নিউজ 24:- গাজীপুরের সালনায় অবস্থিত শাহীন ক্যাডেট স্কুলের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে অনন্য মাত্রা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ মাছুদুল আমীন শাহীন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির নামফলক অলংকৃত করেন গাজীপুর–২ আসনের মা, মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব এম. মুঞ্জুরুল করিম রনি। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে শাহীন ক্যাডেট স্কুলের সার্বিক সফলতা কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব তানভীর আহমেদ। তিনি শিক্ষা বিস্তারে শাহীন ক্যাডেট স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানের এক বিশেষ ও আকর্ষণীয় পর্বে মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ মাছুদুল আমীন শাহীন শিক্ষার্থীদের মাঝে স্কুলের লোগো ও মনোগ্রাম সম্বলিত আকর্ষণীয় দেওয়াল ঘড়ি উপহার প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সুশৃঙ্খল আয়োজন, অতিথিদের মূল্যবান বক্তব্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় ও সফল আয়োজনে পরিণত হয়।
এই আনন্দঘন ও স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি শাহীন ক্যাডেট পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।