1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে চিঠি দেবে বিসিবি। - gazipurnews24bd
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:০১|
শিরোনামঃ
গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। গাজীপুর নিউজ ২৪-এর পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্তি উদযাপন। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মিলনমেলায় মুখর আনোয়ার হোসেন মডেল স্কুল এন্ড কলেজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিসা জালিয়াতি ও মানব পাচার চক্রের মুখোশ উন্মোচনে গিয়ে হামলার চেষ্টা ও হত্যার হুমকিতে সাংবাদিক নয়ন ও তার পরিবার। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি: বগুড়া–১ আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয়ক কমিটির দায়িত্ব পেলেন রায়হান রাহেল শাহীন ক্যাডেট স্কুল, সালনা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ডুয়েট এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের মতবিনিময়। টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক!

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে চিঠি দেবে বিসিবি।

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
  • 196 Time View

গাজীপুর নিউজ 24 প্রতিনিধিঃ- ওসমান গনি
টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানানো হবে।
রোববার বিসিবি পরিচালকদের এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে জানান,
“এই মুহূর্তে আমরা আলাদাভাবে কিছু বলতে চাই না। খুব শিগগিরই একটি বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে বিকেল ৩টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন,
“বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সাম্প্রদায়িক আগ্রাসী নীতির প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”
বিসিবি সূত্রে জানা গেছে, আগের রাতে বোর্ড পরিচালকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হলেও তখন ভেন্যু পরিবর্তনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে ছিলেন না অধিকাংশ পরিচালক। সে সময় শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সরকারের দৃঢ় অবস্থানের পর বিসিবির অবস্থানে পরিবর্তন আসে।
উল্লেখ্য, এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে আইপিএলের ঘটনা। ভারতীয় প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। মোস্তাফিজুর রহমানকে দলটি ৯২ মিলিয়ন ভারতীয় রুপিতে কিনলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এ বিষয়ে বলেন, “সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।
এই ঘটনার পর বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন,
“যদি চুক্তিভুক্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলের জন্যও সেখানে ভ্রমণ নিরাপদ বলে বিবেচিত হতে পারে না। সে কারণেই বিসিবিকে আইসিসির কাছে অনুরোধ জানাতে বলা হয়েছে যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।”
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিসিবি আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com