1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
ভিসা জালিয়াতি ও মানব পাচার চক্রের মুখোশ উন্মোচনে গিয়ে হামলার চেষ্টা ও হত্যার হুমকিতে সাংবাদিক নয়ন ও তার পরিবার। - gazipurnews24bd
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:৫৮|
শিরোনামঃ
গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। গাজীপুর নিউজ ২৪-এর পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্তি উদযাপন। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মিলনমেলায় মুখর আনোয়ার হোসেন মডেল স্কুল এন্ড কলেজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিসা জালিয়াতি ও মানব পাচার চক্রের মুখোশ উন্মোচনে গিয়ে হামলার চেষ্টা ও হত্যার হুমকিতে সাংবাদিক নয়ন ও তার পরিবার। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি: বগুড়া–১ আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয়ক কমিটির দায়িত্ব পেলেন রায়হান রাহেল শাহীন ক্যাডেট স্কুল, সালনা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ডুয়েট এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের মতবিনিময়। টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক!

ভিসা জালিয়াতি ও মানব পাচার চক্রের মুখোশ উন্মোচনে গিয়ে হামলার চেষ্টা ও হত্যার হুমকিতে সাংবাদিক নয়ন ও তার পরিবার।

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬,
  • 187 Time View

গাজীপুর প্রতিনিধি :- মাহমুদা সরকার 

প্রতারক চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হুমকি ও হামলার মুখে পড়েছেন সাংবাদিক ফিরোজ হোসেন নয়ন। রাজধানীর বনানী এলাকায় অবস্থিত এম আর ইন্টারন্যাশনাল নামের কথিত প্রতিষ্ঠানের আড়ালে সক্রিয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলে তাকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি সরাসরি হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, চক্রটির প্রধান হিসেবে মির্জা রকিবুর রহমান রাসেল ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম ওরফে শেখ শোয়েব সহ একাধিক অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নামে–বেনামে ভুয়া প্রতিষ্ঠান খুলে গ্রামগঞ্জের অসহায় মানুষদের বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে।

অনুসন্ধান চলাকালে চক্রটি কথিত সেন্ট্রাল যুবদল নেতা ফায়েজ নামের একজনকে ব্যবহার করে ঘটনাস্থলে সাংবাদিক নয়নের ওপর মিথ্যা রাজনৈতিক ট্যাগ আরোপ করে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি আঁচ করতে পেরে কৌশলে সেখান থেকে নিরাপদে সরে যান সাংবাদিক নয়ন। তবে এরপর থেকেই তাকে ও তার পরিবারকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এই চক্রটি তাদের অপকর্ম পরিচালনার জন্য রাজনৈতিক পরিচয় ও দেশের বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে। কেউ প্রশ্ন তুললে ভয়ভীতি, প্রভাবশালী পরিচয়ের দোহাই কিংবা হামলার হুমকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়।

অভিযোগে আরও জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে কখনো রাশিয়া, কখনো সাইপ্রাস, কখনো আবার দুবাইয়ের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা নেওয়ার পর অনেক ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই প্রতারক চক্রটির বিরুদ্ধে এর আগেও পল্টন থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণা ও মানব পাচার সংক্রান্ত মামলা রয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এরপরও তারা প্রকাশ্যে একই ধরনের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সাংবাদিক সমাজে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এভাবে হামলা ও হত্যার হুমকি স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার, বিদ্যমান মামলাগুলোর অগ্রগতি প্রকাশ এবং সাংবাদিক নয়নের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com