
গাজীপুর প্রতিনিধি ॥ শান্তা চৌধুরী
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা অঞ্চলের উপ কর কর্মকর্তা এবং গাজীপুরের সাংবাদিক রফিকুল ইসলাম রুবেলের বাবা জনাব আকতার আহমেদ মঙ্গলবার দুপুরে দাপ্তরিক দায়িত্ব পালনকালে এক সড়ক দুর্ঘটনার শিকার হন।
জানা গেছে, তিনি মোটরসাইকেলে করে অফিসের কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) স্থানান্তর করা হয়েছে।
হঠাৎ এই দুর্ঘটনার খবরে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোক ও উৎকণ্ঠা নেমে এসেছে। পাশাপাশি গাজীপুরের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে জনাব আকতার আহমেদের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।