
গাজীপুর:- কিছুক্ষণ আগেই গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলায় হঠাৎ মারামারি শুরু হলে মুহূর্তেই পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের এক পর্যায়ে কয়েকজন মেলায় ঢুকে স্টল ও সামগ্রীতে ভাঙচুর চালায়। এতে উপস্থিত সাধারণ দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে বিবাদ থেকে শুরু হয় মারামারি, পরে সেটি ছড়িয়ে পড়ে আশপাশে। ভাঙচুরের ঘটনায় বেশ কিছু স্টলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পূর্ণ তথ্য হাতে আসে মাত্রই আমরা পরবর্তী নিউজে জানিয়ে দেব।