
গাজীপুর নিউজ 24 | বিশেষ প্রতিনিধি গাজীপুর চৌরাস্তা উনিশে টাওয়ারের পর ভাওয়াল কলেজগামী প্রধান সড়ক, অর্থাৎ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত অটোস্ট্যান্ডের ঠিক সামনের অংশে সড়কের বেহাল দশা দেখা দিয়েছে।
মেইন রোডের ওই অংশে গভীর গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন ভাওয়াল কলেজের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি।
একজন পথচারী জানান, “দিনে দিনে গর্ত আরও বড় হচ্ছে। অটো বা মোটরসাইকেল গেলেই উল্টে পড়ে যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি না পড়লে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত ওই সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সবার প্রতি অনুরোধ,
👉 এই খবরটি বেশি বেশি শেয়ার করুন যাতে প্রশাসনের দৃষ্টি দ্রুত পড়ে এবং রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়।