
যৌন হয়রানি, ধর্ষণ, বাল্যবিবাহ ও অপহরণে বিপর্যস্ত নারীরা।
গাজীপুরে গত এক বছরে নারী নির্যাতনের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ৭৯৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
ঘটনাগুলোর মধ্যে রয়েছে— যৌন হয়রানি, ধর্ষণ, শারীরিক নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও অপহরণ। এসব ঘটনায় নারীরা যেমন অসহায় হয়ে পড়ছে, তেমনি পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সচেতন মহল বলছে, নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারী-পুরুষ সমতা, শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।