
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, ঘটনার সময় লাইভ সম্প্রচারে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনাটিতে সহকর্মী সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।