1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
মাতারবাড়িতে সিপিজিসিবিএল এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা, আনসারের গুলিতে রক্ষা পেল প্রায় ১ লক্ষ টাকার ইলেকট্রিক তার। - gazipurnews24bd
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০০|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

মাতারবাড়িতে সিপিজিসিবিএল এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা, আনসারের গুলিতে রক্ষা পেল প্রায় ১ লক্ষ টাকার ইলেকট্রিক তার।

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬,
  • 536 Time View

আমির হোসেন (রিমন) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত সিপিজিসিবিএল (CPGCBL) প্রকল্প এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের হামলা ও চুরির চেষ্টা প্রতিহত করেছে আনসার বাহিনী।

১১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিপিজিসিবিএলের লে-ডাউন এরিয়া থেকে ৬–৭ জনের একটি অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী দল মূল্যবান ইলেকট্রিক তার নিয়ে বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য তাৎক্ষণিকভাবে মেইন গেটে কর্মরত ডিউটি অফিসারকে অবহিত করেন।

খবর পেয়ে ডিউটি অফিসারের নেতৃত্বে স্টাইকিং ফোর্সসহ আনসার সদস্য- এপিসি মোঃ শামীম উদ্দীন (আইডি নং ৭৯৬৪২), আনসার মোঃ জিয়াউল হক (স্মার্ট আইডি নং ৯১৬৮০) এবং আনসার মোঃ তারেক হাসান (আইডি নং ৭৯৯২১) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন।

ধাওয়ার একপর্যায়ে দুষ্কৃতিকারীরা আনসার সদস্য মোঃ জিয়াউল হক–এর ওপর আক্রমণ করলে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এক রাউন্ড সীসার কার্তুজ ফায়ার করেন। এতে দুষ্কৃতিকারীরা লুণ্ঠনকৃত ইলেকট্রিক তার ঘটনাস্থলেই ফেলে রেখে কোহেলিয়া নদীর দিক দিয়ে পালিয়ে যায়

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ইলেকট্রিক তারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা, যা পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো আনসার সদস্য হতাহত হননি।

উল্লেখ্য, সিপিজিসিবিএল আনসার গার্ড, মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজারে বর্তমানে মোট ১৮০ জন সদস্য দায়িত্ব পালন করছেন, যার মধ্যে
পিসি – ০২ জন, এপিসি – ০৩ জন এবং আনসার – ১৭৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com