1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা.আলমগীর হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও তার মানহানির অপচেষ্টা, নেপথ্যে দালাল সিন্ডিকেট - gazipurnews24bd
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৪:১১|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা.আলমগীর হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও তার মানহানির অপচেষ্টা, নেপথ্যে দালাল সিন্ডিকেট

মো: খলিলুর রহমান,হরিণাকুন্ডু উপজেলা
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 819 Time View

হরিণাকুন্ডু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আলমগীর হোসেনের বিরুদ্ধে  দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের যে অভিযোগ নিয়ে আসা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বিগত দিনে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিলো দুর্দশা গ্রস্থ, সেখান থেকে এই ডাক্তার আলমগীর হোসেন তার সততা ও কর্মনিষ্ঠা বলে অনেক উন্নতি সাধন করেছেন।যে হাসপাতালে এক্সরে বন্ধ ছিলো সেটা উনি চালু করেছেন।

যে এন্টিভেনাম এবং কুকুর, বিড়ালের, কামড়ের ভ্যাকসিন এর জন্য কুষ্টিয়া-ঝিনাইদহ যাওয়া লাগতো সেটা এখন হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে পাচ্ছেন, হাসপাতালের ভিতর অনেক নোংরা ডাস্টবিন, গাছ গাছালি পরিষ্কার করেছেন, যেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র পাঁচ জন ডাক্তার নিয়ে ভুক্তভোগীদের সেবা দিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্ন কর্মী ও সেবিকারা ভুক্তভোগীদের সাথে দুর্ব্যবহার করতো বকশিশের নামে একপ্রকার চাঁদা আদায় করতো তা বন্ধ করে দিয়েছে ডাক্তার আলমগীর হোসেন, এক কথায় দালাল মুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আগের চেয়ে হাসপাতাল পরিষ্কার পরিছন্ন হয়েছে কিন্তু কিছু মাদক সেবি ও ব্যবসায়ী হাসপাতালের মধ্যে জরাজীর্ণ এম্বুলেন্সের মধ্যে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে কথা বলার কারনে। এক শ্রেণীর দালাল চক্র ডাক্তার আলমগীর হোসেনের নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

ডাক্তার আলমগীর হোসেন এর নামে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বলে কোন লাভ হবে না।
হরিনাকুন্ডু বাসি গত ১৮বছর পর হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সৎ,ভদ্র,দায়িত্ববান ডাক্তার পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com