1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
ইরানে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবীতে প্রেসক্লাবের সামনে মুসলিম ওয়ার্ল্ড এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - gazipurnews24bd
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:১৯|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

ইরানে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবীতে প্রেসক্লাবের সামনে মুসলিম ওয়ার্ল্ড এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 473 Time View

ইরান ইসরাইলের অগ্রসনের বন্ধের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মুসলিম ওয়ার্ল্ড প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ কর্মসুচীতে অবসর প্রাপ্ত সামরিক ও বেসামরিক উদ্ধতন কর্মকর্তাবৃন্দ, ও ইসলামী দল সমুহের নেতৃবর্গ, ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তি ছিলেন। উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন মুসলিম ওয়ার্ল্ড এর আহবায়ক মেজর মোঃ মাছউদুল হাছান (অবঃ)।

বক্তাগণ ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে মুসলিম ওয়ার্ল্ড এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এই যুদ্ধ শুধু দুটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর অস্তিত্ব, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন।

তারা বলেন, বিশেষভাবে লক্ষণীয় যে, সাম্প্রতিক হামলাগুলোতে অসংখ্য নিরপরাধ মুসলমান নিহত ও আহত হয়েছেন। ইসরায়েল ও আমেরিকার সামরিক আগ্রাসন শুধু ইরান নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতি এক

প্রকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি।

এই প্রেক্ষিতে মুসলিম ওয়ার্ল্ডের আহবায়ক সভাপতি মেজর মোঃ মাছউদুল হাছান (অবঃ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করেনঃ

১। অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগ এবং অন্যান্য আঞ্চলিক সংস্থার নিকট সক্রিয় দাবী করা।

২। যুদ্ধ বন্ধের পূর্ব পর্যন্ত ইরানকে কূটনৈতিক, মানবিক এবং প্রয়োজন অনুসারে প্রতিরক্ষামূলক সহায়তা প্রদান করা।

৩। ইসরায়েলের আগ্রাসন বন্ধে এবং যুদ্ধ থামাতে আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলোর ওপর সম্মিলিত চাপ প্রয়োগ করা।

৪। ওআইসি, আরব লীগ এবং অন্যান্য আঞ্চলিক সংস্থার সহযোগিতায় সক্রিয়ভাবে মধ্যস্স্তার পদক্ষেপ গ্রহণ করা।

মুসলিম ওয়ার্ল্ডের আহবায়ক সভাপতি মেজর মোঃ মাছউদুল হাছান (অবঃ) আরও বলেন যে, এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের ন্যায়ভিত্তিক ও সাহসী ভূমিকা ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। দ্বিধাহীন ও একতাবদ্ধ উদ্যোগই কেবল মুসলিম জাতিকে রক্ষা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com