1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। - gazipurnews24bd
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৩|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬,
  • 280 Time View

গাজীপুর সদর উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আজিজুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজ্জাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোবারক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা বেগম, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ আবু জাফর, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি উম্মে কুলসুমসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপদ, সহিংসতামুক্ত ও শিশু-বান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সেক্টরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার জনাব আরিফ রাব্বানী।

সভায় উপস্থিত সকলে ব্র্যাকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ‘শিখা’ প্রকল্পের ধারাবাহিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com