1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
জকসু নির্বাচন পেছানোর পেছনে চক্রান্তের অভিযোগ শিবির সভাপতির। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৩|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

জকসু নির্বাচন পেছানোর পেছনে চক্রান্তের অভিযোগ শিবির সভাপতির।

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
  • 607 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ রিমন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন পিছিয়ে দেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রনেতারা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, জকসু নির্বাচন না করার জন্য শুরু থেকেই নানা ধরনের চক্রান্ত চলছে। কারা এবং কাদের প্ররোচনায় এই নির্বাচন পেছানো হয়েছে, তা সংশ্লিষ্ট সবারই জানা আছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এর আগেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে যেসব গোষ্ঠী চক্রান্ত করেছিল, তাদের ভূমিকা শিক্ষার্থীদের কাছে পরিষ্কার। একই কৌশলে জকসু নির্বাচন নিয়েও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জকসু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে এর সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে বদ্ধপরিকর এবং প্রয়োজনে আন্দোলনের পথেও যেতে প্রস্তুত রয়েছে।

এদিকে জকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার হচ্ছেন এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com