
গাজীপুর প্রতিনিধি:- সায়মা আক্তার। কাউলতিয়া সাংগঠনিক থানা কৃষক দলের নবনির্বাচিত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ রফিকুল ইসলাম। এ উপলক্ষে ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ রাসেল রানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় রাসেল রানা বলেন, “রফিকুল ইসলাম ভাই দীর্ঘদিন দলের জন্য পরিশ্রম করে গেছেন। তাঁর সততা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলী আমাদের অনুপ্রেরণা যোগায়। তাঁর নেতৃত্বে কৃষক দল আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।”
দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে মোঃ রফিকুল ইসলাম ছিলেন নানামুখী নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার। কিন্তু কোনো বাধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দৃঢ় মনোবল নিয়ে তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “রফিকুল ইসলাম একজন ত্যাগী ও নির্ভীক নেতা। তাঁর হাতে কাউলতিয়া থানা কৃষক দল আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হবে।”
রফিকুল ইসলামের এই দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের প্রত্যাশা — তাঁর নেতৃত্বে কৃষক দল আবারও মাঠে ফিরে আসবে শক্ত ভিত্তিতে।