1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
নুরুল হক নুরের শারীরিক অবস্থা গুরুতর, মেডিকেল বোর্ড গঠন - gazipurnews24bd
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:৪৫|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

নুরুল হক নুরের শারীরিক অবস্থা গুরুতর, মেডিকেল বোর্ড গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 736 Time View

ঢাকা: সাবেক ডাকসু ভিপি ও ছাত্র-যুব-জনতার জনপ্রিয় নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, হামলায় নুরুল হক নুর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁর মাথার হাড় ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও নাকের হাড় ভেঙেছে এবং চোয়ালের হাড়ে ফ্র্যাকচার হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদিও আলহামদুলিল্লাহ তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকদের মতে যেকোনো সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন নিউরোসার্জন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন হতে পারে। এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com