1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরে শুভেচ্ছা বার্তা। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরে শুভেচ্ছা বার্তা।

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 1384 Time View

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরে শুভেচ্ছা বার্ত

গাজীপুর: সর্বজনীন শারদীয় দুর্গোৎসব ১৪৩২ উপলক্ষে গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর-২ আসনের অহংকার ভবিষ্যৎ কর্ণধার এম. মঞ্জুরুল করিম রনি ভাই।

এ সময় তাঁর পক্ষ থেকে গাজীপুর সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসব আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত।”

মোঃ রাসেল রানা আরও বলেন, “গাজীপুর একটি শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির নগরী। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীরা মিলেমিশে প্রতিটি উৎসব পালন করে থাকেন। দুর্গোৎসবেও এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি সবার জন্য শান্তি, সৌহার্দ্য, আনন্দ ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি দুর্গোৎসবকে কেন্দ্র করে গাজীপুরের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ২০ নং ওয়ার্ডে ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

👉 উৎসব সফল ও নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন মোঃ রাসেল রানা।

📌 প্রতিবেদন: গাজীপুর নিউজ 24

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com