1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
সাংবাদিক সুজন আহমেদ ডেঙ্গুতে আক্রান্ত, প্লাটিলেট নেমেছে ৪০ হাজারের নিচে; গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা। - gazipurnews24bd
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:০৪|
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা। গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।

সাংবাদিক সুজন আহমেদ ডেঙ্গুতে আক্রান্ত, প্লাটিলেট নেমেছে ৪০ হাজারের নিচে; গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 316 Time View

গাজীপুর প্রতিনিধি :- দেশের স্বনামধন্য ও সক্রিয় সাংবাদিক, জনাব সুজন আহমেদ, গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গতকাল ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছেন। তার রক্তের প্লাটিলেট সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে ৪০ হাজারের নিচে নেমে এসেছে। বর্তমানে তিনি গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জনাব সুজন আহমেদ সাংবাদিক অঙ্গনে এক পরিচিত মুখ। তিনি “সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি”র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি “গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি”র যুগ্ম সাধারণ সম্পাদক এবং “বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব” এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সাংবাদিকতার দীর্ঘ জীবনে তিনি একাধিক জাতীয় দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের সাথে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার অসুস্থতার খবরে সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্লাটিলেট কমে যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে সংশ্লিষ্ট সকলেই চিন্তিত। গাজীপুর নিউজ 24 এর পক্ষ থেকে কিছুক্ষণ আগে তাকে হাসপাতালে দেখতে যাওয়া হয় এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

গাজীপুর নিউজ 24 এর পক্ষ থেকে সুজন আহমেদ ভাইয়ের আশু সুস্থতা কামনা করা হয়েছে। আমরা সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রিয় সাংবাদিক সুজন আহমেদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন, যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে তার কর্মমুখর জীবনে আবারো অবদান রাখতে পারেন। আমরা তার দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com