1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা! - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫২|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 1230 Time View
কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজ ছাত্রকে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মহানগরীর পোড়াবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটায়।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম পোড়াবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের মিনিবাসে উঠেন। বাসে উঠার পর হেলপারের সঙ্গে তার হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের হেলপার সিয়ামকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: রাফিউল করিম জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এদিকে, নিহত সিয়ামের সহপাঠীরা ও স্থানীয়রা দাবি করেছেন, বাসের হেলপারদের অমানবিক আচরণ ও হাফ ভাড়া নিয়ে অহেতুক বিরোধের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তারা পরিবহন শ্রমিকদের প্রতি কঠোর নজরদারি ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় গাজীপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com