1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কমিটি গঠিত। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫৫|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কমিটি গঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 946 Time View

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীর আকন্দ 

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিয়মিত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা বন্ধু ও জনপ্রিয় সমাজসেবক জনাব মোঃ রাসেল রানা। তিনি বর্তমানে ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাউন্সিলর পদপ্রার্থী।

এছাড়াও নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছেন ২০ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা শিক্ষা বিস্তার ও মাদ্রাসার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।

সভাপতি নির্বাচিত হওয়ার পর জনাব মোঃ রাসেল রানা বলেন—

“আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি, যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো মাদ্রাসার উন্নয়ন, শিক্ষা পরিবেশের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা নিয়ে আমরা একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হবো।”

এ সময় নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com