
গাজীপুর প্রতিনিধি:- আলভি। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় পিরুজালি মাস্টার পাড়ার দুই তরুণ—ইমরান মন্ডল ও ব্যাপারী শুভ—নিহত হয়েছেন।
শনিবার রাতে রাজেন্দ্রপুর এলাকার প্রধান সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকার্ত পরিবার ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়েছেন। 😥
স্থানীয়দের ভাষ্যমতে, ইমরান ও শুভ ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের তরুণ। তাদের অকাল মৃত্যুতে বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের মৃত্যুতে শোকবার্তা ও দোয়া জানাচ্ছেন অনেকেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🕊️
সকলের কাছে অনুরোধ, তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করুন—আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন। 🤲