1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ নং ওয়ার্ডে মতবিনিময় সভা। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:০৮|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ নং ওয়ার্ডে মতবিনিময় সভা।

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 916 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর মহানগর ২০ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র মৈশানবাড়ি বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাস্থল পুরো এলাকাজুড়েই যেন রূপ নেয় জনসমুদ্রে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতা ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী রাসেল রানা।

এসময় প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি তার বক্তব্যে বলেন —

“গাজীপুরের মানুষের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ে আমরা জনগণের পাশে ছিলাম, আছি ও সবসময় থাকবো। এ শহরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ সড়ক, যুব সমাজের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামীর জন্য আমরা মাঠে নেমেছি। জনগণ এবার ভোটের মাধ্যমে প্রমাণ করবে গাজীপুরের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে এবং দেশের প্রকৃত পরিবর্তন চায়।”

সভা শেষে তিনি আরও বলেন, তৃণমূল কর্মীরাই দলের শক্তি, আর এই শক্তি থেকেই পরিবর্তন শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com