1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুরে কাথোরা গ্রামে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র। - gazipurnews24bd
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১৭|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুরে কাথোরা গ্রামে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র।

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 906 Time View

গাজীপুরে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র।

গাজীপুর প্রতিনিধি:-

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের জালাল মার্কেট সংলগ্ন কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে আবু রায়হানের বাড়িতে আজ ভোররাতে একদল চোর বা ডাকাত প্রবেশ করে। শনিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় তারা কেচি দিয়ে প্রতিটি রুমের তালা কেটে ফেলে। কি কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ভুক্তভোগী আবু রায়হান জানান, রাতের ওই সময়ে বাড়ির এক ভাড়াটিয়া নাইট ডিউটি শেষে ফিরে এসে দেখতে পান—ছাদে একজন, রুমে এক-দুজন এবং বাইরে একজন পাহারা দিচ্ছে। ভাড়াটিয়াকে দেখতে পেয়ে তারা দ্রুত ছাদ দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবু রায়হান বলেন,

“দেশের এমন পরিস্থিতিতে মানুষের জান-মালের নিরাপত্তা কোথায়? আমি এলাকার মুরুব্বী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি—যারা এসব ঘটনার সঙ্গে জড়িত বা সহযোগিতা করছে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।”

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের টহল জোরদার করার দাবি জানান।

ভুক্তভোগী: আবু রায়হান

ঠিকানা: গাজীপুর সিটি কর্পোরেশন, ২০ নং ওয়ার্ড, জালাল মার্কেট সংলগ্ন, কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে।

সংবাদ সূত্র: গাজীপুর নিউজ ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com