1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা।। - gazipurnews24bd
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০২|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা।।

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 632 Time View

গাজীপুর প্রতিনিধি: সায়মা আক্তার। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের পূবাইলের মাজুখান বাজার এলাকায় আজ বুধবার সকালে চোর সন্দেহে মোঃ সোলেমান ওরফে তারা মিয়া (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজুখান বাজারের মার্কেট মালিক মোঃ জালাল উদ্দিনের ছোট ভাইয়ের বৌ, মরহুম আলাউদ্দীনের স্ত্রী এবং তার ভাইদের সহযোগিতায় তারা মিয়াকে চোর সন্দেহে আটক করে মারধর করা হয়। এক পর্যায়ে অতিরিক্ত পিটুনিতে তার মৃত্যু ঘটে। এলাকাবাসীর একটি অংশ দাবি করছে, ঘটনাটি চুরির সন্দেহে ঘটেছে। তবে আরেক অংশের অভিযোগ, “পরকীয়া সম্পর্কের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”

এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত নারী ও তার ভাইকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহত তারা মিয়া দীর্ঘদিন ধরে তার পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

“আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মারধরের কারণেই মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পূবাইলের মাজুখান বাজারে চাঞ্চল্যকর ঘটনা, ঘাতক মহিলা ও তার ভাই গ্রেপ্তার‌।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com