1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
রিভেরি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর। - gazipurnews24bd
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১৬|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

রিভেরি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 2113 Time View

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

গাজীপুর মহানগরের ২০ নম্বর ওয়ার্ডের কাথোরা মৈশানবাড়ি এলাকায় অবস্থিত ‘রিভেরি রিসোর্ট’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে পরিচালিত এই রিসোর্টে চলছে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের মতো অবৈধ কর্মকাণ্ড—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

লোকালয়ের ভেতরে অবস্থিত এই রিসোর্টে প্রবেশের জন্য কোনো টিকিট বা নির্দিষ্ট প্রবেশমূল্য নেই। বরং রুম প্যাকেজ নেওয়াই বাধ্যতামূলক। জানা গেছে, প্রতিটি রুম প্যাকেজের মূল্য ২ থেকে ৩ হাজার টাকা, যা ১২ ঘণ্টার জন্য ভাড়া দেওয়া হয়। কিন্তু রুম নিতে কোনো পরিচয় যাচাই বা সম্পর্ক যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয় না। প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক যে কেউ “বন্ধু” পরিচয়ে রুম ভাড়া নিতে পারছে অনায়াসে।

একজন প্রতিবেদক ছদ্মবেশে রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে রিসেপশন থেকে তাকে কোনো প্রশ্ন ছাড়াই রুম ভাড়ার প্রস্তাব দেওয়া হয়। মেয়েবন্ধুর জাতীয় পরিচয়পত্র না থাকার কথা জানালেও রিসোর্ট কর্তৃপক্ষ জানান, “আপনার আইডি থাকলেই হবে, আর কিছু লাগবে না।”

রিসোর্টটিতে রয়েছে ২৬টি রুম, তবে নেই কোনো পারিবারিক বা সামাজিক বিনোদনের আয়োজন। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই এখানে তরুণ-তরুণীদের আসা-যাওয়া দেখা যায়, যাদের অধিকাংশই আসে অসামাজিক উদ্দেশ্যে। পাশাপাশি মাদক সেবন ও কেনাবেচার মতো অপরাধমূলক কর্মকাণ্ডও চলছে অবাধে।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তারা সম্প্রতি রিসোর্টের প্রবেশগেটে ব্যানার টানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। ব্যানারে লেখা ছিল—
“কাথোরা রিভেরি রিসোর্টের অবৈধ কার্যক্রম, নারীদের দেহ ব্যবসা ও মাদক ব্যবসা বন্ধ করুন।”

গত ২৫ জুন স্থানীয়দের উদ্যোগে এই ব্যানার টানানো হয়। এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

তাদের ভাষায়, “একটি আবাসিক এলাকায় এ ধরনের রিসোর্ট পরিচালনা শুধু অনৈতিকই নয়, সমাজের তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com