
গাজীপুর প্রতিনিধি:- লায়ন্স ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন-এর সহযোগিতায় ও ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল রানার উদ্যোগে
গাজীপুরের ২০নং ওয়ার্ডের কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আজ এক ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন-এর সহযোগিতায় ও ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ রাসেল রানা-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও এলাকার সর্বস্তরের জনগণের জন্য সারাদিনব্যাপী ফ্রি চোখের চিকিৎসা, ডেন্টাল চিকিৎসা, ও বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে এলাকার নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ রাসেল রানা।
তিনি বলেন — “আমাদের সমাজে অনেকেই সামর্থ্যের অভাবে চিকিৎসা নিতে পারেন না বা সন্তানদের জন্য পর্যাপ্ত শিক্ষা সামগ্রী কিনতে পারেন না। মানুষের সেই কষ্টের দিকটি ভেবেই আজকের এই আয়োজন করেছি। আমি বিশ্বাস করি — আমরা যদি সবাই মিলে সামান্য মানবিক উদ্যোগ গ্রহণ করি, তাহলে সমাজে কোনো মানুষ পিছিয়ে থাকবে না। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন-এর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার অসংখ্য জনগণ।
সবশেষে শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে রাসেল রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।