1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
চলতি জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কা। - gazipurnews24bd
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ২:৫৫|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

চলতি জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কা।

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
  • 982 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ রিমন
হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে দেশের ৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চলতি জানুয়ারি মাসে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা আরও কমে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে কয়েক দফায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ইতিবাচক দিক হলো—এই মাসে সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারিতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে ২ থেকে ৩টি মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০° সেলসিয়াস) এবং ১ থেকে ২টি মাঝারি (৬-৮°) থেকে তীব্র (৪-৬°) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

এদিকে চলতি জানুয়ারিতে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টা হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় যশোরে দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আগামী বর্ধিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com