1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:০৮|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 765 Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি:- মোহাম্মদ ওয়াসিম রেজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু-র উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ শাহজাহান কবির, প্রধান বক্তা ও জীবননগর পৌর বিএনপির সভাপতি।

মোঃ শামসুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক, জীবননগর পৌর বিএনপি।

মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি, জীবননগর পৌর বিএনপি।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা শফি উদ্দিন, নাসির উদ্দিন ইকবাল ঠান্ডু, শাহজাহান মিয়া, হাফিজুল হক, দিলু সরকার, আলী কদর, রিয়াজুল হক প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জহর আলী। পথসভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছরে রাজনৈতিক ক্ষেত্র, ভোটাধিকার ও মানবাধিকার নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তারা অভিযোগ করেন, বহু নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং নিজেদের ভোটাধিকার থেকেও বঞ্চিত হয়েছেন।

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। ভবিষ্যতে BNP সরকার গঠিত হলে স্বাস্থ্যসেবা, শিক্ষাখাতসহ জনসেবার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতিও তুলে ধরেন তারা।

একপর্যায়ে বক্তারা সাম্প্রতিক বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কেও সতর্ক করেন। তারা বলেন, কিছু মহল জনগণকে ভুল তথ্য দিয়ে বিপথগামী করার চেষ্টা করছে; এসব কথার কোনও ধর্মীয় বা বাস্তব ভিত্তি নেই। বরং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com