1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ। - gazipurnews24bd
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫১|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 878 Time View

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধের কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল।

ফরিদপুর-৪ আসন থেকে আলগী হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। এতে পদ্মা সেতু হয়ে আসা শত শত ট্রাক ও দূরপাল্লার যানবাহন আটকে যায় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

অবরোধকারীরা জানান, তিন দিন আগে দাবি মানার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ করতে বিক্ষোভকারীদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার একই দাবিতে স্থানীয়রা টানা ৯ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com