1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
দীর্ঘ নির্যাতনের পর নেতৃত্বে নতুন সূচনা — কাউলতিয়া থানা কৃষক দলের নব আহবায়ক মোঃ রফিকুল ইসলাম। - gazipurnews24bd
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:২৭|
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা। গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।

দীর্ঘ নির্যাতনের পর নেতৃত্বে নতুন সূচনা — কাউলতিয়া থানা কৃষক দলের নব আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 604 Time View

গাজীপুর প্রতিনিধি:- সায়মা আক্তার।  কাউলতিয়া সাংগঠনিক থানা কৃষক দলের নবনির্বাচিত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ রফিকুল ইসলাম। এ উপলক্ষে ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ রাসেল রানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় রাসেল রানা বলেন, “রফিকুল ইসলাম ভাই দীর্ঘদিন দলের জন্য পরিশ্রম করে গেছেন। তাঁর সততা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলী আমাদের অনুপ্রেরণা যোগায়। তাঁর নেতৃত্বে কৃষক দল আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।”

দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে মোঃ রফিকুল ইসলাম ছিলেন নানামুখী নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার। কিন্তু কোনো বাধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দৃঢ় মনোবল নিয়ে তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “রফিকুল ইসলাম একজন ত্যাগী ও নির্ভীক নেতা। তাঁর হাতে কাউলতিয়া থানা কৃষক দল আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হবে।”

রফিকুল ইসলামের এই দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের প্রত্যাশা — তাঁর নেতৃত্বে কৃষক দল আবারও মাঠে ফিরে আসবে শক্ত ভিত্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com