1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
ধোবাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপন। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০০|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

ধোবাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 634 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, ধোবাউড়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ধোবাউড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার হলরুম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা নুসরাত জাহান অনন্যা। সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ জামরুল ইসলাম। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ বাংলা টিভির ধোবাউড়া উপজেলা প্রতিনিধি জনাব আব্দুল আজিজ খান।

“আধুনিক জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণী সম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে স্থানীয় কৃষক, খামার মালিক, প্রাণীসম্পদ সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রদর্শনীস্থলে আধুনিক খামার প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাণীসম্পদ উন্নয়নের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও সচেতন হতে হবে। পরে প্রাণীসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য নির্বাচিত খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক জনসমাগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com