1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
নেসকো কর্মকর্তার গ্রেফতার ও তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ। - gazipurnews24bd
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:২৭|
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা। গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।

নেসকো কর্মকর্তার গ্রেফতার ও তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 181 Time View

গাজীপুর প্রতিনিধি: ইবরাহিম খান-
রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (NESCO)-এর সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন-এর নেতৃত্বে মব সৃষ্টির অভিযোগে তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। একই সঙ্গে তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যান করে কঠোর প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার ২৮/০৮/২০২৫ ইং বিকেলে গাজীপুরের শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন, গাজীপুর বাসী এর আয়োজনে মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিববাড়ি এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রোকনুজ্জামান রোকন নেসকোতে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং বিভাজনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৌশলীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে মব সৃষ্টির ঘটনা প্রকৌশলীদের মর্যাদা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করছে। বক্তারা অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়াও তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যান করে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের বিদ্যুৎ খাত ও অবকাঠামো উন্নয়নে সমান ভূমিকা রাখছেন। অথচ একটি শ্রেণি বারবার ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রোকনুজ্জামানকে দ্রুত গ্রেফতার করা না হলে এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সারাদেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com