
এইমাত্র, বাইপাস মোড়ে যাত্রীকে ধাক্কা দিয়ে পালালো ‘সৌখিন এক্সপ্রেস’ সিটিং সার্ভিস। গাজীপুর বাইপাস মোড়ে আজ কিছুক্ষণ আগে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আহত যাত্রীর বাঁচার সংখ্যা খুবই কম ‘সৌখিন এক্সপ্রেস’ সিটিং সার্ভিস নামের একটি গাড়ি থেকে নামার সময় হেলপার হঠাৎ ধাক্কা দিয়ে এক যাত্রীকে ফেলে দেয়। এ সময় বাসটি যাত্রীকে চাপা দিয়ে হুরাহুরি করে দ্রুত পালিয়ে যায়।
বর্তমানে গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাড়ির চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল, যা যাত্রী ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সংশ্লিষ্ট প্রশাসন ও ট্রাফিক পুলিশের প্রতি অনুরোধ করা হচ্ছে—
দ্রুত গাড়িটিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।
মহাসড়কে অবস্থানরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
ঘটনার প্রতি প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
পোস্টটি যার সামনে পড়বে সেই শেয়ার করুন।