1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
মহেশখালীর সাগরদ্বীপে মা ও চার বছরের শিশুর লাশ উদ্ধার, হত্যার আশঙ্কা - gazipurnews24bd
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:২১|
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা। গাজীপুরের এক নিভৃতচারী দানবীর: স্মৃতিতে অমলিন হাজী আজগর আলী। নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।

মহেশখালীর সাগরদ্বীপে মা ও চার বছরের শিশুর লাশ উদ্ধার, হত্যার আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬,
  • 586 Time View

মারুফ গাজীপুর নিউজ 24 –

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সাগরদ্বীপ এলাকার নয়াপাড়া গ্রামে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার বিকেলে নিজ বাড়ি থেকে উদ্ধার হওয়া নিহতরা হলেন ইসমত আরা (২৬) এবং তাঁর ছেলে আবরার (৪)। পুলিশ জানায়, ইসমত আরার মাথা ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com