
নিজস্ব প্রতিবেদক:- আল-আমিন
বাংলাদেশের পুরাতন গাড়ি ব্যবসায় সুপরিচিত নাম বাবুল ভাই আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ আসর স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হবে।
গাড়ি ব্যবসায় সততা ও আন্তরিকতার জন্য বাবুল ভাই সবার কাছে ছিলেন পরিচিত ও প্রিয়মুখ। হাসিখুশি স্বভাবের জন্য তিনি সহকর্মী ও এলাকাবাসীর কাছে ছিলেন বিশেষভাবে সমাদৃত। তাঁর মৃত্যুতে পুরাতন গাড়ি ব্যবসায়ী মহলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে—আল্লাহ যেন প্রিয় বাবুল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক বহনের শক্তি দান করেন।