1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
২০ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১১|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

২০ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
  • 600 Time View

গাজীপুর প্রতিনিধি: মাহমুদা সরকার।
বিএনপি চেয়ারপারসন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগরের ২০ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ রাসেল রানা। তিনি তার বক্তব্যে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার অসুস্থতা এ দেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে ব্যথার কারণ। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জাতির নেতৃত্বে ফিরে আসেন। বিএনপি ও অঙ্গসংগঠন সবসময় দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, আহ্বায়ক, কাউলতিয়া সাংগঠনিক থানা কৃষক দল ও যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর কৃষক দল। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা মানেই দেশের গণতন্ত্রের সুস্থতা। আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব, কাউলতিয়া সাংগঠনিক থানা কৃষক দল। তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আইয়ুব হোসেন খাঁন, যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউল হক, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাতাব্বর প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাকিব খান, যুগ্ম আহ্বায়ক, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদল (গাজীপুর মহানগর) ও সাবেক সহ-সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল।

অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন জনাব মোঃ আবুল সরকার, সভাপতি পদপ্রার্থী, ২০ নং ওয়ার্ড কৃষক দল।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com