
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় গাজীপুর চৌরাস্তা চৌরঙ্গী মোড়ে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, “তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ না থাকেন, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।”
বক্তারা সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির বিচার দাবি করেন, মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান এবং বিশেষ করে ময়মনসিংহ ফুলপুরের সাংবাদিক ফয়েজুর রহমানের নামে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হয়রানি থেকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন —
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল, সাংবাদিক আবু সালেহ মুছা, মানিক হোসেন বিজয়, পাপেল, হাসনাত উল্লাহ সরকার সজীব, নুরুজ্জামান শেখ, জাকারিয়া, আমান উল্লাহ আমান, সুলতানা সরকার, নয়ন মনির, অপু, রেজা, মুন্নী, মুক্তা রীনা প্রমুখ।
এছাড়া গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াব রিংকু, কোনাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন আহমেদ, গাছা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ, সাংবাদিক হারিছুর রহমান শিপলু, এরশাদ আলম শরিফ, নারী সাংবাদিক রেনু, মুন্নী, তানজিলা, কেয়া, সুলতানা সরকার, বিলকিসসহ আরও অনেকে অংশ নেন