1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। - gazipurnews24bd
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ২:২৮|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি।

মো:খলিলুর রহমান, গাজিপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 915 Time View
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাজীপুরে বহুল আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতারকৃত সাত আসামির মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

বাসন থানায় দুই দিনের রিমান্ড শেষে সোমবার (১৮ আগস্ট) দুপুরে সাত আসামিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। আদালতের বিচারক ওমর হায়দার শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ডে থাকা অবস্থায় সাত আসামিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

ঘটনার পটভূমি

গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি হ্যানিট্র্যাপ ঘটনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তথ্য সংগ্রহের সময় সন্ত্রাসীদের হাতে খুন হন। ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় এবং লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com