1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন। - gazipurnews24bd
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 740 Time View

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধেরও দাবি জানিয়েছেন বক্তারা।

আজ সোমবার দুপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, “তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ না থাকেন, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।”

এছাড়া, তারা ফয়েজুর রহমানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনার বিচার দাবি করেন এবং মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল, সাংবাদিক আবু সালেহ মুছা, সাংবাদিক মানিক হোসেন বিজয়, সাংবাদিক পাপেল, সাংবাদিক জীবন সরকার, সাংবাদিক নুরুজ্জামান শেখ, সাংবাদিক জাকারিয়া, সাংবাদিক আমান উল্লাহ আমান, সাংবাদিক সুলতানা সরকার, সাংবাদিক নয়ন মনির, সাংবাদিক অপু, সাংবাদিক রেজা, সাংবাদিক মুন্নী, সাংবাদিক মুক্তা রীনাসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com