1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
শাকিবের ভিডিওতে বুবলী-শেহজাদের খুনসুটি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। - gazipurnews24bd
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৯|
শিরোনামঃ
গাজীপুর মহানগর কৃষক দলের নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। রোদারপুড্ডায় উন্নয়নের পথে আরেক ধাপ: গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন। নিকলীতে শতবর্ষী সড়ক আরসিসি পাকা নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুর সদর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতা-মাদক নির্মূলই প্রথম লক্ষ্য: কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুরে আলহাজ্ব ইয়ার উদ্দিন স্কুল এন্ড মহিলা কলেজে দশম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত। **সালনায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার প্রশংসায় ভাসছেন আশরাফুল ইসলাম রাসেল** শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল রানা। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: ব্লগার জিহান বাবুর উদ্যোগে অসহায় বৃদ্ধার পাশে সহায়তা।

শাকিবের ভিডিওতে বুবলী-শেহজাদের খুনসুটি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 693 Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে তাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও পরিবার নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মা-ছেলের একটি ভিডিও।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটির একটি রিল শেয়ার করেন বুবলী। ভিডিওতে দেখা যায়, মা-ছেলে মজার মুহূর্ত কাটাচ্ছেন, আর সেই ভিডিও ধারণ করছেন শাকিব খান নিজেই। যদিও ক্যামেরায় শাকিবকে দেখা যায়নি, তবে তার কণ্ঠ শোনা গেছে। ছেলেকে আদর করে “সুপারস্টার” বলে ডাকতে শোনা যায় তাকে।

ভিডিওতে শেহজাদ ক্যামেরার দিকে পোজ দেওয়ার চেষ্টা করলেও, বুঝতে পারেনি যে আসলে ভিডিও হচ্ছে। ক্যাপশনে বুবলী লিখেছেন, “লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যারের ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।”

মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা খুশি হয়ে তাদের প্রতি ভালোবাসা জানাতে থাকেন।

উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। পরবর্তীতে তাদের সংসারে আসে ছেলে শেহজাদ খান বীর। তবে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসে অনেক পরে। সম্পর্কের ফাটল নিয়ে নানা গুঞ্জন থাকলেও সম্প্রতি একসঙ্গে তাদের দেখা যাচ্ছে বারবার, যা ভক্তদের আনন্দিত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com